বড়া মুরগা জবাই

Dr. Abdur Rabb

Published in the Jogajog on December 24, 2010

+(reset)-

You may also read this in bangladeshis abroad.wordpress.com

আজিজুল হক নামে আমাদের এক আত্মীয় থাকেন অটাওয়ায় | উনি আমার ভায়রা ভাই | ওনার স্ত্রী আমার স্ত্রীর মামাত বোন |

হক সাহেবের বাড়ি ময়মনসিংহে, মেঘনা নদীর পারে | উনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা | ওনার কাজ ছিল মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ক্যাম্পে যুদ্ধ সম্পর্কীয় কাগজপত্র পৌছিয়ে দেওয়া | একদিন উনি মেঘনা নদীতে নৌকায় চড়ে বাড়ি ফিরছিলেন | ভোর বেলা তার নৌকা নদীর ঘাটে পৌছল | হানাদার বাহিনীর সেনারা ওনার জন্য নদীর পারে ওত পেতে অপেক্ষা করছিল | বেইমান রাজাকাররা হানাদার বাহিনীকে জানিয়ে দিয়েছিল ওনার বাড়ি ফেরার খবর | শত্রুরা হক সাহেবকে হাতে নাতে ধরে ফেলল | ওরা নৌকা থেকে অনেক কাগজ পত্র উদ্ধার করলো, এবং হক সাহেবকে তাদের ক্যাম্পে নিয়ে বন্দী করে রাখল |

হক সাহেব ছিলেন ঐ এলাকার লোকদের অত্যন্ত প্রিয় মানুষ | উনি জীবন বিলিয়ে দিতেন মানুষের সেবায় | ওনার বন্দীর কথা শুনে অনেক গন্যমান্য লোক চেষ্টা করলেন ওনাকে ছাড়িয়ে নিতে, কিন্তু তাদের সব চেষ্টা ব্যার্থ হয়ে গেল | ঐ  ক্যাম্পের হানাদার বাহিনী দিনের বেলা যাদের ধরে আনত রাতে তাদেরকে নদীর পারে নিয়ে গুলি করে মেরে ফেলত, এবং তাদের মৃত দেহগুলো নদীতে ফেলে দিত | এর মানে এই যে সুর্য অস্তের পরেই হক সাহেবের জীবন শেষ হবার কথা |

ঐ ক্যাম্পের ক্যাপ্টেন ছিল একজন পাঞ্জাবী | তার একজন পাঞ্জাবী ব্যবসায়ী বন্ধু ছিল | সে পূর্ব পাকিস্তানে এসেছিল ব্যবসার কাজে | পশ্চিম পাকিস্তানে ফিরে যাওয়ার আগে সে তার বন্ধুর সাথে দেখা করতে এসেছিল সেই ক্যাম্পে | খাওয়া দাওয়া আলাপ আলোচনার পর ক্যাপ্টেন বন্ধুকে নিয়ে গেল বধ্যস্থানে  সেদিনের ধরা বড়া মুরগা”-টাকে দেখাবার জন্য | ক্যাপ্টেনের কাছে হক সাহেব ছিলেন একটামুরগাকারণ কিছুক্ষণ পরেই তাকে মুরগির মত জবাই করার কথা | উনি ছিলেনবড়ামুরগা কারণ উনি ছিলেন মুক্তি যোদ্ধাদের  একজন বড় অফিসার | যুদ্ধ চলা কালীন কোনো এক সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবও ওনার বাড়িতে অবস্থান করেছিলেন |

পাঞ্জাবী ব্যবসায়ী হক সাহেবকে দেখেই চমকে উঠলেন | উনি চিতকার করে বললেন, “Azizul Hoque  Sahab, what are you doing here ? ঢাকায় হক সাহেবের দুটো ট্রাভেল এজেন্সি ছিল | এই পাকিস্তানি ব্যবসায়ী ছিল ওনার একজন খরিদ্দার | ব্যবসার মাধ্যমে তাদের দুজনের ভেতর বন্ধুত্ব গড়ে উঠেছিল | এর আগে পাঞ্জাবী ব্যবসায়ী হক সাহেবের ঢাকার বাড়িতে খাওয়া দাওয়াও করেছেন | বন্ধুর অনুরোধে  ক্যাপ্টেন হক সাহেবকে ছেড়ে দিল এবং তাদের সেনাবাহিনীর গাড়ি দিয়ে তাকে ঢাকার পথে অনেক্দূর পৌছিয়ে দিল | ক্যাম্প থেকে রওয়ানা হওয়ার আগে ক্যাপ্টেন হক সাহেবকে বললো, “Please do not come back to this area in the future.” আল্লাহ যাকে বাঁচান কার সাধ্য তাকে মারা !

 

 

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.